*TRANSFER PORTAL*| DOWNLOAD : AVAY UPPTWA APP | PREMIUM CERTIFICATE 2026-2027 | PORT POLICY 2026-2027 | RENEW |INTIMATION Stay tuned for our New Updates! Happy Birthday

UUPTWA-সামাজিক কর্মসূচি

১৫ মার্চ, ২০১৮
উত্তর আঞ্চলিক এবং সোনাই প্রেস ক্লাবে কেন্দ্রীয় হারে বেতন গ্রুপের দাবিতে সাংবাদিকি সম্মেলন।
১৮ মার্চ, ২০১৮
বিকাশ ভবনে এডুকেশনাল সেন্টারের প্রাথমিক শিক্ষকদের আর্থিক বঞ্চনার অভিযোগ জানানো হয়।
২৯ মার্চ, ২০১৮
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী মহোদয়ের সঙ্গে শীর্ষ আলোচনা ও দাবি পেশ।
২৩ এপ্রিল, ২০১৮
দিলীপের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে আমাদের দাবিপত্র পেশ।
১ মে থেকে ৩০ জুন, ২০১৮
জেলা-জেলায় সার্কেল-সেকশন এস.আই.এস, চেয়ারপার্সন ও টিভি আইদের কাছে আমাদের দাবিপত্র প্রকাশ।
১ জুন, ২০১৮
মাননীয় শিক্ষা মন্ত্রীকে ডেপুটেশন ও উন্নয়ন ভবনের পাশে শিক্ষক সমাবেশ।
১৭ জুলাই, ২০১৮১৮
ষষ্ঠ পে-কমিশনের দপ্তরে বিস্তারিত আলোচনা ও আমাদের দাবির স্বপক্ষে জোরালো আবেদন । এছাড়া সমগ্র জুলাই মাস জুড়ে চলে বিরোধী দলনেতা জনাব আব্দুল মান্নান ,বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র ও বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষকে স্মারকলিপি প্রদান। বিরোধী দলনেতা জনাব আব্দুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কর্তৃক আমাদের দাবির স্বপক্ষে মুখ্যমন্ত্রীকে চিঠি। এছাড়াও মাননীয় রাজ্যপাল ও মাননীয়া মুখ্যমন্ত্রীকে দাবিপত্র পেশের জন্য রাজ্যজুড়ে শিক্ষক শিক্ষিকাদের স্বাক্ষর সংগ্ৰহ কর্মসূচি।
২ আগস্ট,২০১৮
উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA) এর বৈধ রেজিস্ট্রেশন নম্বর প্রাপ্তি।হয়।
৭ আগস্ট, ২০১৮
সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত বিরাট পদযাত্রা ও সমাবেশ, পাশাপাশি নবান্নে শিক্ষকদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পেশও দাবি পেশ।
২৪ সেপ্টেম্বর ,২০১৮
কেরলের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য ৩৮০৫০.০০ টাকার আর্থিক সহায়তা প্রদান।
৩০ সেপ্টেম্বর, ২০১৮
নিজেদের দাবির স্বপক্ষে উত্তরবঙ্গে প্রেস কনফারেন্স।
১ অক্টোবর, ২০১৮
উত্তরবঙ্গে উত্তরকন্যা ও দক্ষিণবঙ্গে বিকাশভবনের সামনে মানববন্ধন কর্মসূচি ও এডুকেশনাল সেক্রেটারিকে স্মারকলিপি প্রদান।
২৯ ও ৩০ অক্টোবর, ২০১৮
শহিদ মিনারের পাদদেশে দু'দিনের অবস্থান কর্মসূচি ও শতাধিক শিক্ষকের কারাবরণ।
৩১ অক্টোবর, ২০১৮
বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী কর্তৃক আমাদের দাবির স্বপক্ষে পুনরায় মাননীয়া মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদান ।
১৬ নভেম্বর, ২০১৮
২৯৪ জন বিধায়ক ও ৪২ জন সাংসদকে দাবিপত্র পেশ।।
১৮ নভেম্বর ,২০১৮
মাননীয় রাজ্যপালের কাছে দাবিপত্র পেশ।
১৯ নভেম্বর, ২০১৮
মাননীয় শিক্ষামন্ত্রীর ডাকে সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ ও শিক্ষক শিক্ষিকাদের বেতন বৈষম্য নিয়ে আলোচনা।
২৩ নভেম্বর, ২০১৮
ঐতিহাসিক মহামিছিল (সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রেসক্লাব ) ও সাংবাদিক সম্মেলনে উপযুক্ত তথ্য প্রমাণসহ মাননীয় শিক্ষামন্ত্রীর অপমানজনক মন্তব্যের প্রতিবাদ ও ৩০ অক্টোবর ২০১৮ তারিখে কারাবরণকারী শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জ্ঞাপন।
২৪ নভেম্বর, ২০১৮
প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের বেতন বঞ্চনা নিয়ে আলোচনায় সরকার রাজি না-হওয়ায় বিধানসভা অধিবেশনে বাম ও কংগ্ৰেস সদস্যদের ওয়াক-আউট।
৪ ডিসেম্বর,২০১৮
চাঁদা বয়কট আন্দোলনের চাপে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়ায় সরকার ৪০% বরাদ্দ বৃদ্ধি করতে বাধ্য হল।
৬ ফেব্রুয়ারি, ২০১৯
শিয়ালদহ স্টেশন থেকে রামলীলা ময়দান পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের মহামিছিল এবং রামলীলা ময়দানে সভা ও সরকারকে আলোচনার জন্য ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা নির্ধারণ।
১২ ফেব্রুয়ারি, ২০১৯
রাজ্য কমিটির সভায় বাংলার প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনা নিয়ে দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভ মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং NCTE দপ্তরে ডেপুটেশনের সিদ্ধান্ত গৃহীত হলো।
৬ মার্চ, ২০১৯
সর্বভারতীয় বেতন কাঠামোর দাবিতে দিল্লীর যন্তর-মন্তরে 1 দিনের ধর্ণা ও কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে এবং NCTE কে ডেপুটেশন প্রদান।
১৯ এপ্রিল, ২০১৯
অবৈধ বদলীর প্রতিবাদে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
২৪ জুন, ২০১৯
অবৈধ বদলী বাতিল ও সঠিক বেতন কাঠামোর দাবিতে রাজা সুবোধ চন্দ্র মল্লিক স্কোয়ার থেকে রাণি রাসমণি রোড পর্যন্ত মিছিল। মিছিলে জলকামান-লাঠিচার্জ ও গ্ৰেপ্তার । এবং বিধানসভার মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন, সম্পাদিকা সহ ৪৬ জন উস্থিয়ান আটক|
১২ জুলাই- ২৬ জুলাই, ২০১৯
অবৈধ বদলী বাতিল ও সঠিক বেতন কাঠামোর দাবিতে সম্পাদিকা সহ ২৪ জনের ১৪ দিনের ঐতিহাসিক আমরণ অনশন-অবস্থান ও অনশন শেষে দাবির আংশিক জয়| আমাদের ১৪ জন সহকর্মীর অবৈধ বদলি বাতিল করে তাদের পুনরায় পূর্বের চক্রে যোগদানের সরকারি আদেশ ও প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোর সংশোধনের সরকারি আদেশ প্রকাশ|
১৮ সেপ্টেম্বর, ২০১৯
২৬/০৭/২০১৯ এর বেতন সংশোধনের আদেশ এর সঠিক ক্লারিফিকেশন চেয়ে প্রেসক্লাবে প্রেস কনফারেন্স ও শিক্ষাদপ্তরে চিঠি প্রেরণ।
৬ নভেম্বর, ২০১৯
২৬/০৭/২০১৯ এর বেতন সংশোধনের আদেশের সঠিক প্রয়োগ ও সেই আদেশের Notional Effect ০১/০১/২০০৬ থেকে দেওয়ার দাবিতে যাদবপুর বাসস্ট্যান্ড থেকে শিক্ষামন্ত্রীর বাড়ি পর্যন্ত মহামিছিল। মাঝপথে মিছিলের পথ আটকালো প্রশাসন। শিক্ষামন্ত্রীর বাড়িতে সংগঠনের প্রতিনিধিদলের বৈঠক ও দাবিপেশ। দাবি না-মানার জন্য অবস্থান। রাতে শতাধিক শিক্ষক আটক ও দশজন শিক্ষক শিক্ষিকাদের নামে CRPC ধারায় মামলা। ৭ নভেম্বর তাঁদের সকলেরই জামিন|
৪ ফেব্রুয়ারি, ২০২০
NIOS এর কলকাতার কার্যালয়ের সামনে NC সমস্যার সমাধান চেয়ে জমায়েত ও ডেপুটেশন প্রদান|
১১ ফেব্রুয়ারি, ২০২০
২৬/০৭/২০১৯ এর বেতন কাঠামোর আদেশের সঠিক প্রয়োগ ও ব্যাখ্যা চেয়ে করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল। করুণাময়ী বাসস্ট্যান্ডে পুলিশের ধরপাকড় ও শতাধিক শিক্ষক শিক্ষিকা গ্ৰেপ্তার।
১৮ এপ্রিল, ২০২০
UUPTWA এর পক্ষ থেকে আমফান ঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে Rs.100000.00 প্রদান।
২৮ জানুয়ারি, ২০২১
রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল ও সভা এবং মাননীয় কমিশনার(বিদ্যালয় শিক্ষা) কে ডেপুটেশন প্রদান।
১৯ ফেব্রুয়ারি, ২০২১
সঠিক ক্লারিফিকেশনের দাবিতে করুনাময়ী থেকে মিছিল, মিছিল শুরুর আগেই পুলিশি ধরপাকড়। গ্ৰেপ্তার শতাধিক শিক্ষক|