*TRANSFER PORTAL*| DOWNLOAD : AVAY UPPTWA APP | PREMIUM CERTIFICATE 2026-2027 | PORT POLICY 2026-2027 | RENEW |INTIMATION Stay tuned for our New Updates! Happy Birthday

President

সম্পাদকীয় বার্তা


যেন হাওয়ার ভিতর থেকে বিদ্যুৎ বেরিয়ে এসে ফুল হল । পাপড়ি মেলল । যেন পদ্মপাতায় জলবিন্দুর নশ্বরতা থেকে বেরিয়ে এল শাশ্বত এক প্রতিবেদন ! গত চার বছরে দলীয় শিক্ষক সংগঠনের অন্ধ কানাগলির নিশ্ছিদ্র পৃথিবী থেকে UUPTWA এর মতো শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষকশিক্ষিকাকেন্দ্রিক একটি অমোঘ সংগঠনের জন্ম, জন্মেই আন্দোলনের একেবারে কেন্দ্রে ভাস্বর হয়ে ওঠা এবং শেষে আজ এই নিজস্ব ওয়েবসাইটের নির্মাণ , যেখানে লেখা থাকবে আমাদের হৃৎস্পন্দন, অগ্রগতি, কীর্তি ও সফলতার প্রতিটি পদক্ষেপ --- একে এইভাবেই বর্ণনা করতে পারি । আজকের এই শুভক্ষণে, সবাইকে এই ওয়েবসাইটে আন্তরিক স্বাগত জানাই । আমার আশা, যে এই ওয়েবসাইটে আমাদের সংগঠনের নানা তথ্য, ইতিহাস, পরিসংখ্যান, শিক্ষাসংক্রান্ত নানা প্রয়োজনীয় নথি, পরিকল্পনা, কর্মসূচি, স্বপ্ন এবং সদস্য শিক্ষকশিক্ষিকা ও আমন্ত্রিত মহাজনদের বক্তব্য ও বয়ান যথাযোগ্য মর্যাদায় তুলে ধরা হবে যা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার যাবতীয় কলুষ ও বাধাকে অতিক্রম করে একটি উজ্জীবিত এবং সার্থকতর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করবে । যারা UUPTWA এবং এই ওয়েবসাইট গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন, অতুলনীয় যোগ্যতায় আলোকিত করেছেন সমগ্র সংগঠনকে তাঁদের সবার প্রতি রইল বিনম্র কৃতজ্ঞতা।

ভাস্কর ঘোষ, সম্পাদক, UUPTWA